ads

বুধবার , ২২ অক্টোবর ২০২৫ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেয়েকে প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর সিং

শ্যামলবাংলা ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

অবশেষে মেয়ের মুখ প্রকাশ্যে আনলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। দীপাবলির দিনে একসঙ্গে তোলা পারিবারিক ছবিতে দীপিকা, রণবীর ও তাদের মেয়ে দুয়াকে দেখা যায় ঐতিহ্যবাহী পোশাকে। ছবিগুলোতে মা-মেয়ে দু’জনেই পরেছেন লাল রঙের চুড়িদার, সঙ্গে মানানসই সোনার গয়না। দীপিকার মতোই রং মিলিয়ে সেজেছে ছোট্ট দুয়া।

Shamol Bangla Ads

অন্যদিকে রণবীরের পরনে ছিল সাদা ও ঘিয়ে রঙের মিশেলে শেরওয়ানি। এক ফ্রেমে ৩ জনের উষ্ণ মুহূর্ত ধরা পড়েছে; কখনও দুয়া হাসছে, কখনও বাবা-মায়ের কোলে খেলছে। ছবিগুলোর সঙ্গে দম্পতি লিখেছেন, দীপাবলির শুভেচ্ছা। অনেক দিন ধরেই অনুরাগীরা অপেক্ষা করছিলেন দীপিকা-রণবীরের কন্যাকে দেখার জন্য। কেউ বলছেন দুয়া একেবারে দীপিকার মতো, আবার কারো মতে রণবীরের ছাপ স্পষ্ট কন্যার মুখে। ৫টি ছবির শেষটিতে দেখা যায়, দীপিকার কোলে বসে দুয়া ২ হাত জোড় করে প্রার্থনায় মগ্ন।

জানা যায়, গত বছর গণেশ চতুর্থীর পরের দিনই কন্যা সন্তানের জন্মের খবর জানিয়েছিলেন দীপিকা। সেই বছরের দীপাবলিতেই মেয়ের পায়ের ছবি দিয়ে নাম প্রকাশ করেছিলেন তিনি। চলতি বছরও সেই ধারাবাহিকতা রক্ষা করে দীপাবলির দিনেই মেয়ের মুখ প্রকাশ করলেন তারকা দম্পতি।

Need Ads
error: কপি হবে না!