ads

রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বিনামূল্যে বিতরণের ২৮৭০ কেজি চাল জব্দ, থানায় মামলা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২০, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ

শেরপুরে বিনামূল্যে খাদ্যবান্ধব কর্মসূচির (ভিজিএফ) প্রায় ২ হাজার ৮৭০ কেজি চাল জব্দ করছে যৌথ বাহিনী। এ ঘটনায় ২০ এপ্রিল রবিবার দুপুরে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের হাতিআগলা গ্রামে অভিযান চালিয়ে ওইসব চাল জব্দ করে যৌথবাহিনী। ওইসময় তিনটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় অভিযান চালায় যৌথবাহিনী। এসময় বস্তায় ভর্তি বিনামূল্যে বিতরণের প্রায় ১ হাজার কেজি চাল বহনকারী দুইটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন তারা। পরে অটোরিকশার চালকদের জিজ্ঞাসাবাদে একই ইউনিয়নের হাতিআগলায় সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন তথ্য পেয়ে সেখানেও অভিযান চালায় যৌথ বাহিনীর অপর একটি দল। সেখানে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে কয়েকজন যুবক। পরে সেখান থেকে ১ হাজার ৮৭০ কেজি চাল এবং সরকারি খাদ্য গুদামের খালি বস্তা জব্দ করা হয়।

Shamol Bangla Ads

ওই ঘটনায় রবিবার দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আহম্মেদ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পশ্চিম হাতিআগলা গ্রামের আব্দুল হকের ছেলে মো. শাহজাহান মিয়া (৩৪)সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, হতদরিদ্র পরিবারের জন্য বরাদ্দকৃত চাল সরকারি পাটের বস্তা পরিবর্তন করে প্লাস্টিকের বস্তায় ভরে স্থানীয় বাজারে বিক্রি করার প্রক্রিয়া চলছিল। খবর পেয়ে যৌথবাহিনীর অভিযানে ওইসব চাল জব্দ করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

Need Ads
error: কপি হবে না!