ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার দুইটি গ্রামের এক ভয়াবহ অগ্নিকান্ডের ৬৫ টি ঘর বাড়িসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।

মঙ্গলবার ভোরে একই উপজেলার মোহাম্মদ পুর ইউনিয়নের রামপুর গ্রামে এক অগ্নি কান্ডে ১৪ টি পরিবারের ৩৫ টি ঘর বাড়ি সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়।
অন্যদিকে সোমবার গভীর রাতে আরেক অগ্নিকান্ডে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শাসলা পিয়ালা গ্রামের ১০ টি পরিবারের ২৫ ঘর বাড়িসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়।
স্থাণীয়রা জানায় ওই গ্রামের এক ব্যক্তির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। রান্না ঘরের আগুন মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয় পড়ে। অন্য দিকে

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আজিজুল হক জানান, দু’টি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমান নিরুপন করা যায়নি। তিনি জানান দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর চেষ্টা করে। তবে দেরিতে খবর পাওয়ায় ক্ষয়ক্ষতি কমানো যায়নি।




