ads

রবিবার , ২০ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেলেন নালিতাবাড়ীর বিএনপি নেতা দেলোয়ার

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ২০, ২০২৫ ১:৫২ অপরাহ্ণ

‘মানবতার কল্যাণে মাদার তেরেসা’—এই প্রতিপাদ্যে ঢাকায় অনুষ্ঠিত হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড ২০২৫ এবং শীর্ষক আলোচনা সভা। সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এবার ওই সম্মাননা পেয়েছেন নালিতাবাড়ী উপজেলা রামচন্দ্রকুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফজলুল হক দেলোয়ার। ১৯ এপ্রিল শনিবার রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিল’ আয়োজিত এ অনুষ্ঠানে মুজিবুর চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।

Shamol Bangla Ads

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবাইস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আহসান উল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা হারুন, মাদার তেরেসা রিসার্চ ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি আরমান চৌধুরী প্রমুখ।

এ সময় রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!