ads

রবিবার , ৬ মে ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাসের হার কমলেও শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী

খবর টি পড়েছেন : ১৪৮
পাসের হার কমলেও শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই : প্রধানমন্ত্রী
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : পাসের হার কমলেও শিক্ষার্থীদের হতাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তোমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হও। কারণ তোমরাই তো আগামী দিনে বাংলাদেশের হাল ধরবে। এজন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। ৬ মে রবিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বরিশাল ও বান্দরবান জেলার ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী তখন বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ ভাবে সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে আসীন হোক। কে পাহাড়ি কে বাঙালি এটা বিবেচ্য নয়, আমরা চাই পাহাড়ে শান্তি বজায় থাকুক।
এ সময় মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫ পরবর্তী সংবাদ রংপুরে ফেল করা ছাত্রীর আত্মহত্যা, হাসপাতালে ৬ জন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads