ads

বুধবার , ৯ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাইরেসিকে রুখে দিন: শাকিব খান

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৯, ২০২৫ ৩:০০ অপরাহ্ণ

বর্তমান সময়ে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো পাইরেসি। সফটওয়্যার, মুভি, মিউজিক, বই এবং গেমসের মতো মেধাসম্পদ পাইরেসির মাধ্যমে ব্যাপকভাবে বিতরণ ও ডাউনলোড করা হচ্ছে। যা সৃষ্টিশীল শিল্প ও অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে।

Shamol Bangla Ads

এদিকে ঈদকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের সিনেমা ‘বরবাদ’। সিমেমাপ্রেমীরা যখন প্রেক্ষাগৃহে গিয়ে ‘বরবাদ’ দেখছেন তখন কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’ এর পাইরেসি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে পাইরেসিকে রুখে দেওয়ার আহবোন জানিয়েছে শাকিব খান। তিনি বলেন, পাইরেসিকে রুখে দিন। বাংলা সিনেমার উন্নতির স্বার্থে কোনো সিনেমাই যেন পাইরেসির শিকার না হয় সেদিকে সতর্ক থাকুন।

Shamol Bangla Ads

শাকিব বলেন, ‘আবেগতাড়িত হয়ে সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য মোবাইলে ধারণ করা থেকে বিরত থাকুন। পাশাপাশি অন্য কেউ ভিডিও করলে তাকেও নিষেধ করুন, অথবা কর্তৃপক্ষকে জানান। তিনি আরও বলেন, দেশের প্রচলিত আইনে পাইরেসি একটি দণ্ডনীয় অপরাধ সুতরাং পাইরেসিকে না বলুন। কমেন্ট বক্সে নেটিজেনরা শাকিবের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। এনামুল শেখ নামে এক নেটিজেন লিখেছেন, পাইরেসিকে খুব কঠিন ভাবে দমন করতে হবে এই বিষয়ে খুব তাড়াতাড়ি আপনাদের কে পদক্ষেপ নিতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!