ads

সোমবার , ৩০ ডিসেম্বর ২০১৩ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বটিয়াঘাটায় বিএনপি’র ৬ ইউপি চেয়ারম্যানের দিকে পুলিশের নজরদারী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৩০, ২০১৩ ৭:১০ অপরাহ্ণ

Khulna_District_Map_Bangladesh-46বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা : আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বটিয়াঘাটা উপজেলায় বিএনপির ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে নজরদারীতে রেখেছে পুলিশ। ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকে বিএনপি’র সকল প্রকার আন্দোলন সংগ্রামের সাথে ওইসব চেয়ারম্যানরা  জড়িত রয়েছেন।
৩০ ডিসেম্বর সোমবার উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান আইন শৃঙ্খলা সভায় বলেন, ৭টি ইউনিয়নের মধ্যে ৬টিতে বিএনপির চেয়ারম্যান সরাসরি রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তাদের উপর সে ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত সকল দায় দায়িত্ব ছেড়ে দেয়া যাবে কিনা সে দিকে তিনি ওসির দৃষ্টি আকর্ষণ করেন। জলমা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মোল্যা, গঙ্গারামপুরের আব্দুল গণি বিশ্বাস, সুরখালীর শেখ হেমায়েত আলী, ভান্ডারকোট ইউপি’র ইসমাইল হোসেন বাবু, বালিয়াডাঙ্গার গোলাম হাসান ও আমীরপুর ইউনিয়নের চেয়ারম্যান খায়রুল ইসলাম জনি উপজেলা বিএনপির সক্রিয় নেতা হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তি মনি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সভায় ইউপি চেয়াম্যান খায়রুল ইসলাম জনি সকল চেয়ারম্যানদের নিজস্ব ইউনিয়নে ভোট কেন্দ্রে ঘোরার জন্য অনুমতি প্রার্থনা করেন। বিষয়টি নিয়ে বটিয়াঘাটা থানার ওসি এনামুল হকের নিকট জানতে চাইলে তিনি ইত্তেফাককে বলেন, জনপ্রতিনিধি হিসেবে তারা ভোট কেন্দ্রে সকল প্রকার আইন শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে পারেন। তবে কোন প্রকার প্রভাব ফেলার চেষ্টা করলে যৌথ বাহিনী আটক করতে পারে। বিএনপি পন্থী এসব চেয়ারম্যানদের নজরদারীতে রাখা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!