ads

মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জিম্বাবুয়ে সিরিজে নেই তাসকিন, চমক তানজিম সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৮, ২০২৫ ৭:৩৮ অপরাহ্ণ

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটে পড়ায় সিরিজ খেলতে পারছেন না তাসকিন আহমেদ। চমক হয়ে এসেছেন তানজিম হাসান সাকিব। নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করেই আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি।

Shamol Bangla Ads

মেহেদী হাসান মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে সহ-অধিনায়ক হিসেবে থাকছেন। অন্যদিকে সিরিজে তাসকিনের না খেলার ব্যাখ্যায় বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘তাসকিন বর্তমানে বাঁ পাশের অ্যাকিলিসের (গোড়ালি) টেন্ডন চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এই সিরিজের জন্য তাঁকে পাওয়া যাবে না।’

জিম্বাবুয়ে সিরিজ দিয়েই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার তানজিম সাকিব। ২২ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটে ২৮ সাদা বলের ম্যাচ খেলেছেন। ১৮ ওয়ানডে ও ১০ টি-টোয়েন্টি খেলেছেন। জিম্বাবুয়ের বিপক্ষেই টেস্টে অভিষেক হতে পারে তানজিম সাকিবের।

Shamol Bangla Ads

বাংলাদেশ সবশেষ টেস্ট খেলেছে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজের দল থেকে বাদ পড়েছেন শাহাদাত হোসেন দীপু ও নাঈম হাসান। এবার জিম্বাবুয়ে সিরিজে শান্তর পাশাপাশি ফিরেছেন মুশফিকুর রহিম, নাঈম হাসান।

মুশফিক, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন—জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে আছেন এই তিন উইকেটরক্ষক ব্যাটার। ব্যাটিং লাইনআপে আরও আছেন সাদমান ইসলাম-মাহমুদুল হাসান জয়। পেস বোলিংয়ে তানজিম সাকিবের সঙ্গে থাকছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ। দুই স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানের পাশাপাশি আছেন তাইজুল ইসলাম।

২০ এপ্রিল সিলেটে শুরু হবে বাংলাদেশ-সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টের জন্য ভেন্যু বদলাতে হবে দুই দলকে। ২৮ এপ্রিল চট্টগ্রামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এই দুই দল সবশেষ টেস্টে মুখোমুখি হয়েছে ২০২১ সালে। চার বছর আগে সেই টেস্টে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, তানজিম হাসান সাকিব

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!