ads

রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রধান উপদেষ্টার সাথে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

শ্যামলবাংলা ডেস্ক
আগস্ট ২৪, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ২৪ আগস্ট রবিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ওই তথ্য জানিয়েছেন।

Shamol Bangla Ads

সাক্ষাতকালে তারা দুই দেশের মধ্যে যুব সংযোগ বৃদ্ধি, সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো আলোচনা করেন। ইউনূস ও ইসহাক অঞ্চলের সাম্প্রতিক ঘটনাবলী এবং আঞ্চলিক সহযোগিতার সম্ভাবনাগুলো নিয়েও আলোচনা করেন।

ওইসময় ইসহাক দার প্রধান উপদেষ্টার জন্য দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি প্রধান উপদেষ্টাকে ঢাকায় তার ব্যস্ততা এবং সফরের মূল ফলাফল সম্পর্কে অবহিত করেন। সেই সঙ্গে ইসহাক চমৎকার সফর ব্যবস্থা এবং সফরকালে তাকে ও তার প্রতিনিধিদলকে উষ্ণ আতিথেয়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

Shamol Bangla Ads

এর আগে, গতকাল শনিবার দুপুর আড়াইটার পর পাকিস্তানের বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে এলেন। যা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!