ads

বুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরে

খবর টি পড়েছেন : ৪০২
প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল নভেম্বরে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান। ইতোমধ্যেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা শেষ হয়েছে। মৌখিক পরীক্ষাও শেষের দিকে।

Shamol Bangla Ads

৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান আমিনুল ইসলাম খান।

তিনি বলেন, অক্টোবরেও কিছু জায়গায় আমাদের ভাইভা ( মৌখিক পরীক্ষা ) আছে। ওই মাসে হয়তো চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হবে না। আশা করছি, নভেম্বরের প্রথম সপ্তাহে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা যাবে।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় ২০২০ সালে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর নিয়োগ প্রক্রিয়া শুরু করা হয়। তিন ধাপে দেশের ৬১টি জেলায় লিখিত পরীক্ষা শেষে ফল প্রকাশ করা হয়েছে। সে অনুযায়ী চলছে মৌখিক পরীক্ষা, তবে তা শেষের দিকে।

দিনাজপুর ছাড়া অন্যান্য জেলার প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২১ সেপ্টেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। দিনাজপুরের শেষ হবে ২ অক্টোবর। মৌখিকের ফল প্রকাশের পর দ্রুততম সময়ের মধ্যে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তিযুদ্ধে ভারতবাসীর আত্মত্যাগের কথা বাংলাদেশ কখনো ভুলবে না… পরবর্তী সংবাদ আজমির শরিফ পরিদর্শনে রাজস্থানে শেখ হাসিনা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads