ads

রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ডিসেম্বরে আসছে ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৬, ২০২৫ ১২:৪৬ অপরাহ্ণ

মার্কিন নির্মাতা জেমস ক্যামেরনের বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর। তার আগে গত বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত সিনেমাকনে দেখানো হয় সিনেমাটির প্রথম ট্রেলার, যা এখনও দর্শকের জন্য উন্মুক্ত করা হয়নি। এটি জেমস ক্যামেরনের অ্যাভাটার সিরিজের তৃতীয় সিনেমা।

Shamol Bangla Ads

মার্কিন গণমাধ্যমসূত্রে জানা যায়, আগের কিস্তির মতো এবার দেরি হয়নি। কারণ অ্যাভাটার সিনেমার প্রায় সব কিস্তি তিনি একসঙ্গে শুট করেছেন। তাই সময়মতো মুক্তি পেতে চলেছে সিনেমাটি। ‘সিনেমাকনে দর্শকদের থ্রিডি ট্রেলারে দেখানো হয় প্যান্ডোরার মনোমুগ্ধকর প্রকৃতি। সেখানে দেখা যায় দুটি নতুন নাভি উপজাতি– ‘উইন্ড ট্রেডার’ ও ‘ফায়ার পিপল’, যা দেখে উপস্থিত অনেক তারকাই মন্তব্য করেছেন– এবার আরও দুর্ধর্ষ কিছু আনতে যাচ্ছেন জেমস।

২০০৯ সালে অ্যাভাটার ও ২০২২ সালে ‘দ্য ওয়ে অব ওয়াটার’–২টি সিনেমা ২ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এবারও সে সাফল্য ধরে রাখতে চান নির্মাতা। যদি ‘ফায়ার অ্যান্ড অ্যাশ’ও সেই লক্ষ্যে পৌঁছে যায়, তাহলে এটি হবে ইতিহাসের প্রথম সিরিজ, যার তিনটি সিনেমা ২ বিলিয়নের ক্লাবে থাকবে।

Shamol Bangla Ads

‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। এরপর ‘অ্যাভাটার ৪’ আসবে ২০২৯ সালের ২১ ডিসেম্বর। পঞ্চম ছবি আসবে ২০৩১ সালের ১৯ ডিসেম্বর। ক্যামেরনের ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ সিনেমার শো টাইম আগের সিনেমা থেকে দীর্ঘ হতে চলেছে। এই সিনেমায় অভিনয় করেছেন জো সালদানা, কেট উইন্সলেট, সিগর্নি ওয়েভার, স্টিফেন ল্যাংসহ অনেকে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!