ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের ৭ গ্রামে মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে ঈদুল ফিতর পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ৩০, ২০২৫ ২:২৪ অপরাহ্ণ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেরপুরের ৭টি গ্রামের কিছু মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। ৩০ মার্চ  রবিবার সকাল সাড়ে ৮টা থেকে ১০ টার মধ্যে এসব গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত আদায় করেন তারা।

Shamol Bangla Ads

ঈদুল ফিতর পালন করা গ্রামগুলো হচ্ছে শেরপুর সদর উপজেলার উত্তর চরখারচর, মধ্য চরখারচর, বামনেরচর, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয়আনীপাড়া, নকলা উপজেলার চরকৈয়া এবং ঝিনাইগাতি উপজেলার বনগাঁও চতল।

নকলা উপজেলার চরকৈয়া গ্রামের খোলা মাঠে অনুষ্ঠিত নামাজে ওই গ্রামের প্রায় ২০০ মানুষ অংশ নেন। এছাড়া অন্য জামায়াতগুলোতে শতাধিক করে মুসল্লি অংশগ্রহণের পাশাপাশি নারী মুসুল্লি পর্দার আড়ালে একই জামাতের সহিত ঈদের নামাজ আদায় করেন। প্রতিটি জামাতে মুসলিম উম্মাহর শান্তি এবং বাংলাদেশকে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিত্রাণ করতে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর তারা প্রীতিভোজসহ আনন্দ উল্লাসে মেতে থাকেন সারাদিন।

Shamol Bangla Ads

বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. রেজাউল করিম বলেন, চরখারচর উত্তরপাড়া বদুনী বিলপাড়ে ও চরখারচর মধ্যপাড়া সুরেশ্বর খানকাহ শরীফে ফরিদপুরের সুরেশ্বর পীরের অনুসারী ৫ শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করেন। এসব গ্রামের মানুষ প্রায় ৫০ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্যাপন করে আসছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!