ads

শনিবার , ৫ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

গ্যাসের দাম বাড়ানো কোনোভাবেই ঠিক হয়নি: জি এম কাদের

খবর টি পড়েছেন : ২২৮
গ্যাসের দাম বাড়ানো কোনোভাবেই ঠিক হয়নি: জি এম কাদের
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

হঠাৎ করে গ্যাসের দাম বাড়িয়ে সরকার দেশের মানুষকে বিপাকে ফেলেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি এমন অভিযোগ করেন।

Shamol Bangla Ads

ভিডিও বার্তায় জি এম কাদের বলেন, রান্নার জন্য পাইপলাইনের গ্যাসের বর্তমান মূল্য ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা করতে প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের দাম ৬৬ থেকে ৭৯ শতাংশ বাড়াতে প্রস্তাব করা হয়েছে। একইভাবে পানির দাম ২০ ভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।

এগুলো কার্যকর হলে এর প্রভাবে সব ধরনের দ্রব্য ও সেবার মূল্য আরেক দফা বৃদ্ধি পাবে। এমন প্রস্তাব বাস্তবায়িত হলে হাহাকার উঠবে দেশের ৯০ ভাগ ঘরে। পানি, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হবে গণবিরোধী সিদ্ধান্ত।

Shamol Bangla Ads

জাপার চেয়ারম্যান বলেন, স্বল্পমূল্যে নিত্যপণ্য কিনতে টিসিবির গাড়ির সামনে লম্বা লাইন দিনদিন বাড়ছে। এরই মাঝে ভিক্ষুকের সংখ্যা অনেক বেড়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির ধারাবাহিকতা অব্যাহত থাকলে দেশে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বঙ্গবন্ধু বিজিবি বাহিনীকে সৃ‌ষ্টি করেছিলেন : বিজিবির মহাপরিচালক পরবর্তী সংবাদ দেশে করোনায় আরও ১৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৬৮

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads