ads

রবিবার , ৩০ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মাঠে ফিরেই মেসির গোল, জিতলো মায়ামি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৩০, ২০২৫ ১১:৩৬ পূর্বাহ্ণ

২ সপ্তাহ পর মাঠে নেমে গোল পেলেন লিওনেল মেসি। তার গোলে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্স অঞ্চলে শীর্ষস্থানে চলে এসেছে দক্ষিণ ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি।

Shamol Bangla Ads

বাংলাদেশ সময় আজ রোববার ভোরে ইন্টার মায়ামির হয়ে ৫৫ মিনিটে মাঠে নামেন মেসি।
নামার দুই মিনিটের মধ্যে গোল করেন আর্জেন্টাইন তারকা। লুইস সুয়ারেজের দারুণ এক পাস থেকে ডানপ্রান্ত দিয়ে ঢুকে ফিলাডেলফিয়ার দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডান পায়ের নিখুঁত এক শটে বল পাঠান জালে। এই মৌসুমে এটি মেসির তৃতীয় ম্যাচে দ্বিতীয় গোল। এবারের এমএলএস মৌসুমে মেসি যে তিন ম্যাচ খেলেছেন, প্রতিটিতেই গোল অথবা গোলে সহযোগিতা করে অবদান রেখেছেন।

ম্যাচের ২৩ মিনিটে এগিয়ে যায় ইন্টার মায়ামি। রবার্ট টেলরের গোলে প্রথমার্ধে ১-০ তে এগিয়ে ছিল তারা। ৫৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। ৮০ মিনিটে ফিলাডেলফিয়ার হয়ে দানিয়েল গাজদাগ ব্যবধান কমালেও শেষ পর্যন্ত ইন্টার মায়ামিই জেতে ম্যাচটা।

Shamol Bangla Ads

২ সপ্তাহ আগে অ্যাটলান্টার বিপক্ষে খেলতে গিয়ে বাঁ ঊরুতে চোট পান মেসি। সঙ্গে পেশির চোটও ছিল। ফলে দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। এই সময় বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার হয়ে দুটি ম্যাচই মিস করেছেন তিনি। তবে ফিফা উইন্ডো চলাকালীন ইন্টার মায়ামির কোনো ম্যাচ না থাকায় ক্লাবের হয়ে কোনো ম্যাচ মিস করেননি তিনি।

ইন্টার মায়ামি এখন পর্যন্ত এমএলএসে ৫ ম্যাচ খেলে একটাও হারেনি, সব প্রতিযোগিতা মিলিয়ে ৮ ম্যাচেও অপরাজিত তারা।

৬ এপ্রিল ইন্টার মায়ামি টরন্টো এফসির বিপক্ষে এমএলএসে পরের ম্যাচটা খেলবে। তার আগে কনকাকাফ চ্যাম্পিয়নস লিগে এলএএফসির বিপক্ষে মুখোমুখি হবে আগামী বুধবার।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!