ads

রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেহবাজ শরীফ যা দেখে, বিএনপি সেটাও দেখে না: ওবায়দুল কাদের

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৮, ২০২৪ ৮:৫৬ অপরাহ্ণ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাকিস্তান একসময় আমাদের বোঝা ভাবতো, এখন লজ্জিত। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে রিজভীদেরই লজ্জা পাওয়া উচিত। শেহবাজ শরীফ যা দেখে, বিএনপি সেটাও দেখে না।

Shamol Bangla Ads

শেখ জামালের জন্মদিনে ২৮ এপ্রিল রবিবার বনানীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমার মনে হয় তারা (বিএনপি) পড়াশোনা করে না। পাকিস্তানের সঙ্গে পিরিতি তাদের, বন্ধুত্ব তাদের। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না। তারা কেন দেখে না, সেটা তাদের জিজ্ঞাসা করুন।

Shamol Bangla Ads

জাতীয় পার্টিকে হুমকি দিয়ে নির্বাচনে আনা হয়েছে কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, কে কাকে হুমকি দিয়েছে? তাদের জন্ম তো বন্দুকের নলে। তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেনি। গত নির্বাচনে বাংলাদেশের ৪২ শতাংশ মানুষ ভোট দিয়েছে। ভোটের দিন কোনো খুন-খারাবি হয়নি। এখানে আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে নির্বাচনে এসেছেন, সেটা তাকে (জিএম কাদের) পরিষ্কার করতে হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!