ads

বুধবার , ২৬ মার্চ ২০২৫ | ২৫শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

চীনের আগে ভারত সফর চেয়েছিলেন প্রধান উপদেষ্টা : দ্য হিন্দুকে শফিকুল আলম

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২৬, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফরের আগে ভারত ভ্রমণ করতে চেয়েছিলেন। কিন্তু ঢাকার অনুরোধে নয়াদিল্লির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুকে এ কথা জানিয়েছেন ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

Shamol Bangla Ads

প্রধান উপদেষ্টা ২৬ মার্চ বুধবার চীন সফর করছেন। এ কথা উল্লেখ করে শফিকুল আলম দ্য হিন্দুকে জানান, ড. ইউনূসে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশকে চীনা বিনিয়োগের জন্য, বিশেষ করে উৎপাদন খাতে একটি গন্তব্য হিসেবে তুলে ধরবেন।

ড. ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান বলেও জানান শফিকুল আলম। তিনি ব্যাখ্যা করেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারত সফরের জন্য ভারতীয় পক্ষকে অনুরোধ করেছিলাম। তার চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয়। দুর্ভাগ্যবশত, আমরা ইতিবাচক সাড়া পাইনি।

Shamol Bangla Ads

প্রেস সচিব আরও জানান, ড. ইউনূস চীন থেকে ফিরে ৩-৪ এপ্রিল ব্যাংককে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, আমরা থাইল্যান্ডে আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনের সময় অধ্যাপক ইউনূস এবং নরেন্দ্র মোদির মধ্যে বৈঠকের জন্য আরেকটি অনুরোধ করেছি। আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করছি।

২৬-২৯ মার্চ চীন সফরের সময় ড. ইউনূস বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান শফিকুল আলম। কারণ তিনি বাংলাদেশকে একটি ব্যবসা-বান্ধব গন্তব্য হিসেবে উপস্থাপন করতে আগ্রহী।

২৮ মার্চ শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক ছাড়াও অধ্যাপক ইউনূসকে পিকিং বিশ্ববিদ্যালয়ে আতিথ্য দেওয়া হবে। সেখানে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ করবেন। ২৭ মার্চ বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলনেও যোগ দেবেন তিনি।

দ্য হিন্দুর প্রতিবেদন বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে ড. ইউনূসের দেখা হয়েছিল। ওই সময় ওয়াং ইউনূসকে ‘চীনা জনগণের পুরনো বন্ধু’ হিসেবে বর্ণনা করেছিলেন। একই বৈঠকে ইউনূস চীনকে বাংলাদেশে সৌর প্যানেল তৈরির আহ্বান জানিয়েছিলেন। বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুরু হওয়া ইউনূসের চীন সফর মনোযোগ আকর্ষণ করেছে, কারণ এটি এমন এক সময়ে হচ্ছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে বাণিজ্য সম্পর্ক পুনর্গঠন করছেন এবং পারস্পরিক শুল্ক আরোপের আহ্বান জানিয়েছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!