ads

মঙ্গলবার , ৭ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নড়াইল-১ আসনে মো. কবিরুল হক মুক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৭, ২০১৪ ১:৪৭ অপরাহ্ণ

06. Kabirul Haq Muktiকালিয়া (নড়াইল) প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনে  নড়াইল-১ (কালিয়া ও নড়াইল সদরের একাংশ) আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. কবিরুল হক মুক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ আসনে তার বিপক্ষে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসাবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বে-সরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ কবিরুল হক মুক্তিসহ ৪জন মনোয়নপত্র জমা দেন। কিন্তু মোঃ কবিরুল হক মুক্তি ছাড়া অপর তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে এ আসনে তিনি একক প্রার্থী হন। ফলে একক প্রার্থী হিসাবে তিনি নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি দ্বিতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন।
উল্লেখ্য, বিগত ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে আওয়ামীলীগের মনোনয়ন বঞ্চিত হয়ে মোঃ কবিরুল হক মুক্তি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে তিনি ৬৩ হাজার ৮২৬ ভোট পেয়ে চার দলীয়জোট প্রার্থী বিএনপির জেলা সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ও মহোজোট প্রার্থী ওয়ার্কার্স পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক কমরেড বিমল বিশ্বাসকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত  হন।

Need Ads
error: কপি হবে না!