ads

সোমবার , ১৪ জুন ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

করোনা নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

খবর টি পড়েছেন : ২১৪
করোনা নিয়ে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

গত কয়েকদিন শনাক্ত ও মৃত্যু কিছুটা কমলেও দেশজুড়ে আবারও বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে কোনোরকম ঝুঁকি না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য কোনো এলাকায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে সেসব এলাকায় চলাচলসহ অন্যান্য কার্যক্রম স্থানীয়ভাবে বন্ধ করে করোনা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে বলেছেন তিনি। সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

Shamol Bangla Ads

মন্ত্রিপরিষদ সচিব বলেন, স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে কোনো এলাকা যদি স্থানীয়ভাবে ব্লক করে দেওয়ার প্রয়োজন হয়, তাহলে স্থানীয়ভাবে সবাই মিলে সেটা করতে। করোনাভাইরাসের টিকার বিষয়ে খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, টিকা নিয়ে আলোচনা চলছে, ইনশাল্লাহ ভালো কিছু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ধর্ষণ-হত্যাচেষ্টার অভিযোগ পরীমণির পরবর্তী সংবাদ করোনায় মৃত্যু ফের ৫০ ছাড়াল, শনাক্ত ৩০৫০ জন

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads