ads

মঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৮ নম্বর জার্সি গায়ে মধ্যমাঠ মাতাবেন হামজা

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২৫ ১:২০ অপরাহ্ণ

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হচ্ছে ইংল্যান্ডপ্রবাসী মিডফিল্ডার হামজা চৌধুরীর। অভিষেক ম্যাচে তিনি কোন নম্বরের জার্সি পরতে চান—এমন প্রশ্নের জবাবে হামজার উত্তর, ‘৮ নম্বর’। এই জার্সি এর আগে বাংলাদেশ দলে পরে খেলেছেন চন্দন রায়, মামুনুল ইসলাম, এনামুল হক ও সাদ উদ্দিনরা।

Shamol Bangla Ads

তবে জার্সি নম্বর ঠিক হলেও, হামজা খেলবেন কোন পজিশনে এটা এখনও স্পষ্ট নয়। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে বেশি পরিচিত হলেও, হামজা খেলেছেন আরও কয়েকটি পজিশনে। সেন্ট্রাল মিডফিল্ড, রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসেবেও তার রয়েছে খেলার অভিজ্ঞতা।

ট্রান্সফারমার্কেট-এর তথ্য অনুযায়ী, তিনি সবচেয়ে বেশি ১১৫ ম্যাচ খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডে। এছাড়া ৭২ ম্যাচ সেন্ট্রাল মিডফিল্ডে, ১৮ ম্যাচ রাইট ব্যাকে, ৪ ম্যাচ সেন্টার ব্যাকে, ২ ম্যাচ উইঙ্গার এবং ১ ম্যাচ লেফট ব্যাক পজিশনে খেলেছেন।

Shamol Bangla Ads

বাংলাদেশ দলে ডিফেন্সিভ মিডফিল্ডে আছেন জামাল ভূঁইয়া। একই পজিশনে খেলেন পাপন সিংহ ও মোহাম্মদ হৃদয়ও। ফলে হামজাকে সেই পজিশনে খেলাতে চাইলে কোচ হাভিয়ের কাবরেরাকে দলের গঠন নিয়ে নতুন করে ভাবতে হতে পারে।

Need Ads
error: কপি হবে না!