মাগুরায় ধর্ষণের শিকার হয়ে নিহত শিশু আছিয়ার পরিবারকে সান্ত্বনা দিতে তার গ্রামের বাড়ি গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
১৫ মার্চ শনিবার সকালে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে পৌঁছেন তিনি। তার সঙ্গে ছিলেন মাগুরা জেলা জামায়াতের আমির এম এ বাকেরসহ দলের নেতৃবৃন্দ। শিশু আছিয়ার পরিবারটিকে আর্থিক সহায়তাসহ তাদের একটি পাকা বাড়ি করে দেওয়ার আশ্বাস দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত সবসময় এই ভুক্তভোগী পরিবারের পাশে থাকবে এবং সব ধরনের সহযোগিতা করবে। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে ধর্ষকের বিচার দাবি করেন।






