বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের পর এবার প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারনায় ব্যস্ত হয়ে পড়েছেন। গতকাল দিনভর আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন জাহাঙ্গীর নগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গনসংযোগ করেন। বিকালে তিনি জাহাপুর ও শিলনদিয়া গ্রামের প্রত্যেক বাড়ী বাড়ী গিয়ে সকলের সাথে কুশল বিনিময় করেন। একই দিন সন্ধায় দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এ সময় তার সাথে উপজেলা আ’লীগ ও ইউনিয়ন আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপর দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ গতকাল উপজেলার কেদারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন। পরে তিনি বিভিন্ন রাজনৈতিকদলের নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী যুব মহিলালীগ নেত্রী সালমা আক্তার দিনভর গনসংযোগ করেন।এসময় তিনি রহমতপুর ইউনিয়নের রামপট্রি,মহিষাদী,দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠী,কেদারপুর ইউনিয়নের কেদারপুর খেয়াঘাট,এমপির হাট,ক্লাবগঞ্জ বাজার,কাশিগঞ্জ বাজার,স্টীমারঘাট,মোলারহাট সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন এবং সাধারন ভোটারদের সাথে মতবিনিময় করেন।এ সময় তার সাথে রাজনৈতিকদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাধবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান সম্পন্ন
বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা সাংস্কেতিক অনুষ্ঠান ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল বিকাল ৩টায় স্কুলমাঠে অনুষ্ঠিত হয়।মাধবপাশা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রণব কুমার বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা সাংস্কেতিক ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,মাধবপাশা ইউনিয়নের ও জেলার শেষ্ঠ্র চেয়ারম্যান অহিদুল ইসলাম খান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার এস এম আমিরুল ইসলাম,সহকারী শিক্ষা অফিসার লায়লা জেরিন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন,প্রধান শিক্ষিাকা সাথী রানী মিত্র,বাবুগঞ্জ মডেল সরকারী প্রাঃ বিঃ প্রধান শিক্ষক নূরুল হক,মোঃ মোক্তার হোসেন,সাইদুল ইসলাম হারুন মীর,শহিদুল ইসলাম,ইউপি সদস্য মোহাম্মদ আলী বেগ,ইউপি সদস্যা তাছলিমা বেগম,সানজিদা বেগম,মকবুল হোসেন,শামিমা নারগিস,বীর মুক্তিযোদ্ধা আঃ জব্বার খান,আ’লীগ নেতা আঃ লতিফ মৃধা,আমির হোসেন বেগম প্রমূখ।




