ads

বুধবার , ৮ জানুয়ারি ২০১৪ | ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ৮, ২০১৪ ১২:৩৭ পূর্বাহ্ণ

Pic-1মেহের আমজাদ, মেহেরপুর : বিএনপি ও জামায়াত-শিবির নেতা-কর্মীরা মাঠে না থাকায় ১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘন্টার হরতাল দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার মেহেরপুরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। এদিন ভোর ৬ টা থেকে মেহেরপুরে আন্তঃজেলা ও দূরপাল্লার কোন যান চলাচল করেনি। তবে ছোট ছোট বেশ কিছু যান শহরের চলাচল করতে দেখা গেছে। ব্যাংক বীমায় লেনদেন হয়েছে সন্তর্পনে। অফিস আদালত খোলা ছিলো। সকালের দিকে দোকানপাট খুব বেশী খোলা না থাকলেও বিকেলের দিকে অধিকাংশ দোকান পাট খুলতে দেখা যায়। এদিন শহরে হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিটিং মিছিল করতে দেখা যায়নি। জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খরব পাওয়া যায়নি। দিনভর আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ছিলো।

Need Ads
error: কপি হবে না!