ads

মঙ্গলবার , ২০ ফেব্রুয়ারি ২০১৮ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে : অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান

খবর টি পড়েছেন : ১৪৪
পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে : অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ময়মনসিংহ প্রতিনিধি : অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান বলেছেন, সমাজের ভেতরে যেমন দুষ্টু লোক আছে, তেমনি পুলিশের ভেতরেও দুষ্টু পুলিশ আছে। আমরা প্রায়ই দেখি এই ধরনের দুর্বৃত্ত মানুষের সাথে ওইসব দুর্বৃত্ত পুলিশের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। ঠিক তখনই সমাজ একটি অস্থিরতার মধ্যে পড়ে। তিনি ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে নগরীর ২নং পুলিশ ফাঁড়ির নতুন ভবন উদ্বোধন এবং জঙ্গী ও মাদক বিরোধী কমিউনিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান আরও বলেন, এসব দুষ্টু পুলিশের তালিকা আমাদের দেবেন। আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
বর্তমান সময়ে মাদককে দেশের অন্যতম সমস্যা উল্লেখ করে তিনি বলেন, মাদক নির্মূলে শুধু পুলিশের উপর দায়িত্ব দিলেই হবে না, ক্ষমতাসীন দল আওয়ামী লীগেরও দায়িত্ব আছে। মুখে শুধু বড় বড় কথা বললেই হবে না।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে ওইসময় আরও বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. সাদিক হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মমতাজ উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মোয়াজ্জেম হোসেনসহ প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল পরবর্তী সংবাদ অমর একুশে আজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads