ads

শনিবার , ২৪ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে সংখ্যালঘু ব্যবসায়ীর দোকান ভাংচুর-লুটপাট : আহত ৭

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২৪, ২০১৪ ৬:০৪ অপরাহ্ণ

Rangamati  Footage-23.05.13 004ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় প্রদীপ নামে এক সংখ্যালঘু ব্যবসায়ীর দোকান ভাংচুর ও লুটপাট করেছে দুবৃর্ত্তরা। ২৪ মে শনিবার দুপুরে উপজেলার তিনানী বাজারে ওই হামলার ঘটনার ঘটে। ওই সময় লুটপাটে বাধা দিতে গিয়ে দুবৃর্ত্তদের লাঠির আঘাতে আহত হয়েছে ৭ জন। আহতরা হচ্ছেন তারা মিয়া (৩৫), লাল মিয়া (৩২), জনি (২০), রনি মিয়া (১৬), জাহানারা (৪২), শাহিদা (২৫), রিতা (৩০)। 

Shamol Bangla Ads

জানা যায়, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা গ্রামের বাসিন্দা প্রদীপ জনৈক রহুল আমিনের কাছ থেকে একটি ঘর ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে আসছে। সম্প্রতি ওই দোকানের মালিকানা দাবি করে আসছে একই গ্রামের আনিসুর রহমান (আইফল) নামে এক প্রভাবশালী ব্যক্তি। এ নিয়ে কয়েকদফা দেন-দরবারও হয়েছে। শনিবার দুপুরে আনিসুর রহমান বিভিন্ন জায়গা থেকে ভাড়াটিয়া লোকজন এনে প্রদীপ বাবুর দোকানে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। ওই সময় ঘর মালিক রহুল আমিনের লোকজন বাধা দিতে এলে আনিসুর রহমানের লোকদের হাতে আহত হয়। পরে খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ২ লুটপাটকারীকে হাতেনাতে আটক করে। আহতদের মধ্যে তারা মিয়া, লাল মিয়া, জনিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফছিহুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!