ads

শুক্রবার , ১৪ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

১৮ বছরে ১৪ অধিনায়ক: আজও অধরা ট্রফি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৪, ২০২৫ ৫:০৫ অপরাহ্ণ

জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএলের ১৮তম আসর শুরু হতে আর এক সপ্তাহ বাকি। ইতোমধ্যে টুর্নামেন্টের ১০ ফ্র্যাঞ্চাইজির ৯টিই অধিনায়কের নাম ঘোষণা করেছে। বাদ ছিল শুধু দিল্লি ক্যাপিটালস। ১৩ মার্চ বৃহস্পতিবার দিল্লিও অধিনায়ক বেছে নেওয়ার কাজটা সেরে ফেলেছে। এ মৌসুমে দিল্লিকে নেতৃত্ব দেবেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস ট্রফিজয়ী অলরাউন্ডার অক্ষর প্যাটেল। লোকেশ রাহুল অনীহা দেখানোয় শেষ মুহূর্তে অক্ষরকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ভারতের রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।

Shamol Bangla Ads

জানা যায়, দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে গত বছরই অভিষেক হয়েছে অক্ষরের। মন্থর ওভার রেটের কারণে ঋষভ পন্ত এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে দলকে নেতৃত্ব দেন অক্ষর। ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার এবার স্থায়ীভাবে অধিনায়কের দায়িত্ব পেলেন।

আইপিএলের যাত্রা শুরুর সময় থেকে খেলে আসছে—এমন দলগুলোর একটি দিল্লি ক্যাপিটালস। অক্ষরকে নিয়ে দলটি ১৮ বছরে ১৪ জনকে অধিনায়ক বানিয়েছে। কিন্তু সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারেননি কেউই। টুর্নামেন্টের সব আসরেই খেলা দলগুলোর মধ্যে পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালসই এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

Shamol Bangla Ads

উল্লেখ্য, ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরের আগে ৮ কোটি ৪০ লাখ ডলারে (বর্তমানে ১ হাজার ২০ কোটি ৩১ লাখ টাকার সমপরিমাণ) দিল্লি ক্যাপিটালস কিনে নেয় জিএমআর গ্রুপ। ২০১৮ সাল পর্যন্ত দলটির নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস। সেই বছরের মার্চে জিএমআর গ্রুপ ৫০ শতাংশ মালিকানা ৬ কোটি ৩০ লাখ ডলারে (বর্তমানে ৭৬৫ কোটি ২৩ লাখ টাকার সমপরিমাণ) জেএসডব্লু গ্রুপের কাছে বিক্রি করে দেয়।

দিল্লি ক্যাপিটালসের যতো অধিনায়ক

অধিনায়ক ম্যাচ সময়কাল
বীরেন্দর শেবাগ ৫২ ২০০৮–২০১২
গৌতম গম্ভীর ২৫ ২০০৯–২০১৮
দিনেশ কার্তিক ৬ ২০১০–২০১৪
জেমস হোপস ৩ ২০১১
মাহেলা জয়াবর্ধনে ১৮ ২০১২–২০১৩
রস টেলর ২ ২০১২
ডেভিড ওয়ার্নার ১৬ ২০১৩–২০২৩
কেভিন পিটারসেন ১১ ২০১৪
জেপি ডুমিনি ১৫ ২০১৫–২০১৬
জহির খান ২৩ ২০১৬–২০১৭
করুণ নায়ার ৩ ২০১৭
শ্রেয়াস আইয়ার ৪১ ২০১৮–২০২০
ঋষভ পন্ত ৪৩ ২০২১–২০২৪
অক্ষর প্যাটেল ১ ২০২৪–বর্তমান

পরে নামেও পরিবর্তন আনা হয় দিল্লি ডেয়ারডেভিলস থেকে দিল্লি ক্যাপিটালস। ২০১৯ আসর থেকে এই নামে খেলে আসছে দলটি। কিন্তু নাম বদলালেও ভাগ্য বদলায়নি, ট্রফি ছুঁয়ে তাদের দেখা হয়নি এখনো।

আইপিএলের আগের ১৭ আসরের ১১টিতেই লিগ পর্ব (প্রথম পর্ব) থেকে বিদায় নিয়েছে দিল্লি। সেমিফাইনালে খেলেছে ২ বার, প্লে-অফ পর্বে ৩ বার, রানার্সআপ হয়েছে একবার।

আইপিএলে দিল্লির প্রথম ম্যাচ ২৪ মার্চ বিশাখাপত্তনমে, প্রতিপক্ষ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!