দেলোয়ার হোসেন, জামালপুর : জামালপুরে হরতাল সমর্থনে জেলা বিএনপি’র-যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। রবিবার বিকালে জেলা বিএনপি’র সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা আমজাদ হোসেন, শহিদুল হক খান দুলাল, গোলাম রব্বানী, সজীব খান প্রমুখ। অন্যদিকে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহŸায়ক মোস্তাফিজুর রহমান আরমান ও ছাত্রদলের যুগ্ম আহŸায়ক মীর এমরুল হোসেন অঙ্কুরের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। জেলা যুবদলের সিনিয়ির যুগ্ম আহŸায়কের মোস্তাফিজুর রহমান আরমান সভাপতিত্বে বকুলতলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী সিরাজুল হক, মোস্তাফিজুর রহমান আরমান, তৌফিকুল আলম শরীফ, মীর এমরুল হোসেন অঙ্কুর, আছিরুল হক সৈকত, শফিকুল ইসলাম তুষার, রিপন সিকদ্দার, রাশেদুল ইসলাম রনি, নূর ইসলাম কালা প্রমুখ।




