ads

বুধবার , ১২ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার করা যাবে না

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১২, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ

এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া কেউ তাদের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করতে পারবেন না। ১২ মার্চ বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই রায় দেন।

Shamol Bangla Ads

হাইকোর্টের রায়ে বলা হয়েছে, এমবিবিএস এবং বিডিএস ডিগ্রি ছাড়া যারা এখন পর্যন্ত “ডাক্তার” পদবি ব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে আগামীকাল (১৩ মার্চ) থেকে যদি কেউ এই পদবি অবৈধভাবে ব্যবহার করেন, তবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সংক্রান্ত ২টি রিটের শুনানি শেষে আজকের দিন রায় দেওয়ার জন্য নির্ধারণ করা হয়েছিল। ২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন কার্যকর হয়। এই আইনের ২৯ ধারার বিরুদ্ধে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন এবং এর সদস্যরা ২০১৩ সালে একটি রিট দায়ের করেন, যার মাধ্যমে তারা আইনটির বৈষম্যমূলক প্রয়োগের অভিযোগ উত্থাপন করেছিলেন। এর পর ২০২২ সালে একই আইনের ২৯ ধারার বৈধতা নিয়ে আরেকটি রিট করা হয়।

Shamol Bangla Ads

২০১৩ সালের ১১ মার্চ হাইকোর্ট এই রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেছিল এবং দ্বিতীয় রিটের প্রাথমিক শুনানি শেষে ২০২২ সালের ২৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করেন। এই রুলের মাধ্যমে আদালত জানতে চেয়েছিল, কেন আইনটির ২৯ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না।

হাইকোর্টের রায় অনুযায়ী, বাংলাদেশের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ২৯(১) ধারায় বলা হয়েছে, এমবিবিএস বা বিডিএস ডিগ্রি না থাকলে কেউ তাদের নামের আগে “ডাক্তার” পদবি ব্যবহার করতে পারবেন না। এই আইন লঙ্ঘন করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে এবং শাস্তি হিসেবে তিন বছর কারাদণ্ড বা এক লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হতে পারে। একই অপরাধ পুনরাবৃত্তি হলে, অতিরিক্ত ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!