ads

মঙ্গলবার , ১১ মার্চ ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্লেব্যাকে ফিরলেন আসিফ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১১, ২০২৫ ১:৩৬ অপরাহ্ণ

দীর্ঘ বিরতির পর সিনেমার গানে ফিরছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। আলোক হাসান পরিচালিত অ্যাকশন ঘরানার ‘টগর’ ছবিতে গান গাইবেন তিনি।

Shamol Bangla Ads

জানা যায়, গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আয়ুষ দাস, আর এর লিরিক্স লিখেছেন জান্নাত আরা ফেরদৌস মিলা। গানটির কিছু কথা এমন— “হবেরে খেলা, কাঁপবে শহর- খেলতে এসেছে ওয়ান অ্যান্ড অনলি টগর”। গানটি নিয়ে আসিফ আকবর বলেন, “অনেক দিন পর এমন একটি গান গাইলাম। আসলে এ ধরনের গান গাওয়া কিছুটা কষ্টকর। এখন আমার বয়সও বেড়েছে। তবে গানটি আমার খুব পছন্দ হয়েছে, আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।”

‘টগর’ সিনেমায় অভিনয় করছেন আদর আজাদ ও পূজা চেরি। প্রথমে আদর আজাদের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দীঘির, তবে শুটিং শুরুর আগে দীঘি বাদ পড়েন এবং তার জায়গায় পূজা চেরি নেওয়া হয়। এছাড়াও সিনেমায় অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, শরীফুল, যোজন, এলআর খান সীমান্ত প্রমুখ।

Shamol Bangla Ads

সিনেমাটি প্রযোজনা করছে এআর মুভি নেটওয়ার্ক এবং এর সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম ।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!