ads

রবিবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করলেন বিএনপি নেত্রী শিরীন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ৮:৩২ অপরাহ্ণ

৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ সরকারের পতনের পর যখন দেশে স্বস্তি ফিরে আসে ঠিক তখনই আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ করেছেন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরীন।

Shamol Bangla Ads

তিনি বলেন, একজন নারীকে রাজপথে প্রতিযোগিতা করে উঠে আসতে হয়। সেখানে আনুপাতিক হারে খুব অল্প সংখ্যক নারীই রাজনীতিতে শেষ পর্যন্ত টিকে থাকতে পারেন। আমি সেই ভাগ্যবানদের একজন- একেবারে তৃণমূল থেকে উঠে এসেছি। কিন্তু কিছু নষ্ট-ভ্রষ্টরা আমার ক্ষতি করতে উঠেপড়ে লেগেছে। রাজপথে টিকতে না পেরে অন্ধকার দিয়ে তার পথরোধ করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন। ২৩ রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে তিনি ওই অভিযোগ করে বলেন, তিনি একদিকে যেমন মহান আল্লাহর প্রতি বিশ্বাস রাখেন তেমনি রাজনৈতিক আদর্শ জিয়া পরিবারের প্রতিও আস্থা পোষণ করেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে তার প্রতি আস্থা রেখেছেন সেটা অব্যাহত থাকবে বলে তিনি বিশ্বাস করেন। একইভাবে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

তিনি জানান, আওয়ামী লীগ সরকার পতনের ছয়দিনের ব্যবধানে ১১ আগস্ট দলের সব পদ-পদবি স্থগিত করা হয় বিলকিস জাহান শিরিনের। একটি গণমাধ্যমে ‘বরিশালে ১০ কোটি টাকার পুকুর দখল বিএনপি নেত্রী শিরীনের’ সংবাদ প্রকাশের জের ধরে তার এই পদ স্থগিত করা হয়। এরপর ধারাবাহিকভাবে একই গণমাধ্যমে তার বিরুদ্ধে আরেও অনেক সংবাদ প্রকাশ করা হয়। সেসব বিষয় নিয়ে তিনি সংবাদ সম্মেলন করেন।

Shamol Bangla Ads

বিলকিস জাহান শিরীন বলেন, ‘পুকুর দখল’ কথাটি মিথ্যা ও বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। বিগত ৭০ বছরের পূর্বে ক্রয়সূত্রে আমার দাদা এই জমির রেকর্ডীয় মালিকানায় ভোগ দখল করে আসছেন। ওই জমিতে ২০ থেকে ২৫ জনের অধিক ওয়ারিশ রয়েছে। খাজনাসহ সরকারি অন্যান্য ফি তারাই পরিশোধ করতেন। ইতোমধ্যে অনেক ওয়ারিশ তাদের অংশ বিক্রি করেছে এবং সেখানে জলাশয় ভরাট করে স্থাপনাও নির্মিত হয়েছে। ওয়ারিশ হিসেবে আমার বাবা ৩ শতকের মালিক যেখানে বাবার ওয়ারিশ হিসেবে আমি আধা-শতাংশের কম অংশের মালিক। অথচ উদ্দেশ্যেমূলকভাবে আমাকে জড়িয়ে ১০ কোটি টাকার মিথ্যা সংবাদ প্রচার করে আমার, আমার পরিবার, এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া ওই জলাশয়টি ২০ থেকে ২৫ বছর পূর্বেই অধিকাংশ ভরাট করা হয়েছিল। তাছাড়া জলাশয় ভরাটের ক্ষেত্রে আমার কোনো হাত নেই। কারণ ওয়ারিশরা কেউ আমার অধীনস্থ না। তারা সকলেই ওয়ারিশ সূত্রে মালিক।

তিনি বলেন, আমাকে জড়িয়ে একের পর এক মিথ্যা ও বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করা হচ্ছে। এর মধ্যে ‘অর্ধকোটি টাকা নিয়ে ফের বিতর্কে শিরীন’ শিরোনামে ষড়যন্ত্র মূলক ভাবে অসত্য সংবাদ প্রচার করে। অথচ ওই ঘটনার সঙ্গে দূরবর্তী কোনো সম্পৃক্ততাও আমার নেই।

শিরীন বলেন, আমার প্রতি এই প্রতিহিংসাপরায়ন আচরণের প্রেক্ষিতে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে। আমি সম্পূর্ণভাবে ষড়যন্ত্রের শিকার। এর মাধ্যমে একটি চিহ্নিত মহল আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র করছে। যেখানে তারা সংবাদমাধ্যমকে ব্যবহার করছে বলে আমি মনে করি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!