ads

শুক্রবার , ৩১ জুলাই ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিএনপি ২০২০ সালের মধ্যে বিলীন হবে : সুরঞ্জিত

খবর টি পড়েছেন : ২১২
বিএনপি ২০২০ সালের মধ্যে বিলীন হবে : সুরঞ্জিত
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

suronjit-senguptaশ্যামলবাংলা ডেস্ক : বিএনপির রাজনীতির চলমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের মধ্যে দলটি বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি ৩১ জুলাই শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বঙ্গবন্ধু একাডেমির এক আলোচনা সভায় ওই কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান আজও তাদের রাজনীতি পরিষ্কার করতে পারেনি। মা ও ছেলের কারণেই বিএনপির মত দলে রাজনৈতিক দৈন্যদশা। তাদের এই রাজনীতির চলমান ধারা অব্যাহত থাকলে আগামী ২০২০ সালের মধ্যে দলটি বিলীন হয়ে যাবে।’
সুরঞ্জিত বলেন, ‘বিএনপি মনে করে মুক্তিযুদ্ধও ঠিক, মুক্তিযুদ্ধের বিরোধিতাও ঠিক। এ দ্বৈত নীতি অবলম্বন করে দক্ষিণ এশিয়ায় আর রাজনীতি করা যাবে না।’
সুরঞ্জিত আরও বলেন, ‘১৯৭১ সালে বিএনপি ছিল না। ১৯৭১ সালে বিএনপির হয়ে সালাউদ্দিন কাদের চৌধুরী যুদ্ধাপরাধ করেনি যে, সরকার প্রতিহিংসাপরায়ণ হয়ে এ রায় দিয়েছে।’
সাবেক এ মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণেই ৪৩ বছর পর যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন হচ্ছে। এ বিচার জাতির শাপমোচন করছে।’
সভায় প্রধান বক্তা ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিম বলেন, ‘আগাম নির্বাচনের স্বপ্ন দেখে বিএনপি যে আন্দোলনের হুমকি দিচ্ছে, তাতে কোনো লাভ হবে না। নির্বাচনের জন্য বিএনপিকে আগামী ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ এতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু একাডেমির সহ-সভাপতি চিত্তরঞ্জন দাস।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বর্তমান সরকারের অধীনেই আগামী নির্বাচন : সৈয়দ আশরাফ পরবর্তী সংবাদ ৬৮ বছরের ‘বন্দিদশা’ থেকে মুক্তি

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads