ads

বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান : ২৬ মামলায় চার্জশিট দাখিল

খবর টি পড়েছেন : ৫৭৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানকালে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনায় দায়ের হওয়া মামলার মধ্যে এখন পর্যন্ত ২৬টিতে চার্জশিট দেওয়া হয়েছে। এর মধ্যে ৮টি হত্যা মামলা এবং ১৮টি অন্যান্য ধারার মামলা। ২১ আগস্ট পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।

Shamol Bangla Ads

বিজ্ঞপ্তিতে বলা হয়, চার্জশিট হওয়া ৮টি হত্যা মামলা শেরপুর, ফেনী, চাঁদপুর, কুমিল্লা, কুড়িগ্রাম এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এলাকায় দায়ের হয়েছিল। অন্যদিকে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা ও জামালপুর জেলার পাশাপাশি ঢাকা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অধীনে দায়ের হওয়া ১৮ মামলায়ও চার্জশিট দেওয়া হয়েছে।

হত্যা মামলাগুলোতে মোট আসামি আছেন ১ হাজার ১৫৩ জন, আর অন্যান্য ধারার মামলায় আসামির সংখ্যা ৬৮২ জন।

Shamol Bangla Ads

সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভ্যুত্থানকালে দায়ের হওয়া মামলাগুলোর সঠিক তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিটি মামলা নিবিড়ভাবে তদারকি করছেন। অবশিষ্ট মামলাগুলোর তদন্ত দ্রুত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা পরবর্তী সংবাদ প্লাবিত হতে পারে ১২ জেলা, পাউবোর সতর্কতা

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads