ads

বুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক মারিয়া ত্রিপোদির

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

বাংলাদেশি কর্মীদের দীর্ঘস্থায়ী ভিসা আবেদনের দ্রুত সিদ্ধান্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি। ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে তিনি ওই আশ্বাস দেন।

Shamol Bangla Ads

সৌহার্দ্যপূর্ণ আলোচনা শেষে উভয় পক্ষই অভিবাসন প্রক্রিয়া সহজতর করার ওপর গুরুত্ব দেন। বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণ এবং অনিয়মিত অভিবাসন, মানবপাচার ও অভিবাসী শোষণ রোধে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন তারা। উপমন্ত্রী ত্রিপোদি ইতালিতে বসবাসরত বাংলাদেশি ডায়াসপোরার অর্থনৈতিক ও সামাজিক অবদানের প্রশংসা করেন।

বৈঠকে ১৯৭২ সাল থেকে দুই দেশের উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্কের কথা উল্লেখ করেন ইতালীয় উপমন্ত্রী। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইতালির দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশের জন্য চলমান সংস্কার উদ্যোগগুলোর প্রশংসা করেন।

Shamol Bangla Ads

বাংলাদেশের টেক্সটাইল, প্রতিরক্ষা ও বিনিয়োগ প্রসঙ্গে উভয় পক্ষই ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। উপমন্ত্রী ত্রিপোদি এই খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও ইতালীয় বিনিয়োগ আহ্বান করেন, বিশেষ করে গ্রিনফিল্ড খাতে। তিনি জানান, বাংলাদেশের বর্তমান সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য নীতিগত সহায়তা ও প্রক্রিয়া সহজ করার মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ উন্নত করতে কাজ করে যাচ্ছে।

রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে। কক্সবাজারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন ইতালীয় উপমন্ত্রী। একইসঙ্গে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, টেকসই প্রত্যাবর্তনই রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান।

উল্লেখ্য, ইতালীয় উপমন্ত্রী মারিয়া ত্রিপোদি ২ দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন। এটি অন্তর্বর্তী সরকারের গঠনের পর ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রথম উচ্চপর্যায়ের সফর। গতকাল বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন বিভাগের মহাপরিচালক আবুল হাসান মৃদ্ধা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

Need Ads
error: কপি হবে না!