ads

শনিবার , ২১ অক্টোবর ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুক, মেসেঞ্জারেও ‘চ্যানেল’ সুবিধা আনছে মেটা

খবর টি পড়েছেন : ৪৮৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ক’দিন আগেই অনলাইন ম্যাসেজিংয়ের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপে ব্রডকাস্ট ফিচার চালু করেছে মালিকানা প্রতিষ্ঠান মেটা। এর আগে ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও ‘চ্যানেল’ সুবিধা চালু করা হয়। এবার সেই দৌড়ে নতুন সংযোজন ফেসবুক-মেসেঞ্জার। এবার ফেসবুক, মেসেঞ্জারেও ‘চ্যানেল’ সুবিধা আনছে মেটা। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

Shamol Bangla Ads

মেটা কর্তৃপক্ষের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, অনলাইনে গ্রাহক সংখ্যা বাড়তে থাকায় সম্প্রতি বিভিন্ন প্লাটফর্মের মধ্যে প্রতিযোগিতা চলছে। গ্রাহকদের আকৃষ্ট করতে নতুন নতুন ফিচার নিয়ে আসছে সামাজিক মাধ্যমগুলো। এমন পরিস্থিতিতে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন ফিচার চালুর ঘোষণা দিয়েছে মেটা। বর্তমানে মেটা বিভিন্ন পেজের জন্য ব্রডকাস্ট চ্যানেল তৈরির সুবিধা পরীক্ষা করছে।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে ফেসবুক ও মেসেঞ্জারে ব্রডকাস্ট চ্যানেল চালু হতে পারে। এর মধ্যে বেশ কিছু উপায় থাকছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করা যাবে। নতুন এ সুবিধা চালু হলে কনটেন্ট নির্মাতারা সরাসরি ফলোয়ারদের কাছে মেসেজ, ছবি পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে জরিপ করতে পারবেন।

Shamol Bangla Ads

গত মাসে হোয়াটসঅ্যাপের জন্য জন্য চ্যানেল ফিচার চালু করে মেটা। হোয়াটসঅ্যাপ চ্যানেল সকলের জন্য উন্মুক্ত। এখানে ব্যবহারকারীরা নিজের চ্যানেল বানিয়ে কমিউনিটি তৈরির সুযোগ পাবে। সোশ্যাল মিডিয়ায় পরিচিতির পাশাপাশি বেশ কিছু উপায় রয়েছে যার মাধ্যমে অর্থ উপার্জনও করতে পারবেন।

এদিকে চলতি বছরের শুরুতে অর্থের বিনিময়ে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের অ্যাকাউন্ট ভেরিফাইড করার সুযোগ দেয় মেটা। এরপর থেকে বিভিন্ন নতুন নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট সেবা নিয়ে আসছে অ্যামাজন পরবর্তী সংবাদ খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডে ইন্টারনেট সেবা বিঘ্নিত, সহসাই স্বাভাবিক…

সর্বশেষ - প্রযুক্তি

Shamol Bangla Ads