ads

রবিবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাকিবকে এবার ছেড়ে দিলো লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১৬, ২০২৫ ১:১৫ অপরাহ্ণ

সবশেষ ডিসেম্বরে শ্রীলঙ্কায় লঙ্কান টি-টেনে খেলেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ওই লিগ চলাকালীনই জন্য এল দুঃসংবাদ। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরপর ২টি পরীক্ষায়ও উত্তীর্ণ হতে না পারায় নিষিদ্ধ হয়েছে সাকিবের বোলিং। তবে কি তিনি ব্যাটার হিসেবে ক্রিকেট চালিয়ে যাবেন? এ নিয়ে আলোচনা থাকলেও সেটি আরও ধাক্কা খায়, যখন তিনি ভারতের লিজেন্ডস নাইটি লিগ থেকে নাম প্রত্যাহার করে নেন। এবার আর নিজে সরে দাঁড়ানোর সুযোগ পেলেন না সাকিব। লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সই তাকে আসন্ন মৌসুমের জন্য ছেড়ে দিয়েছে। গত আসরে ৪ ম্যাচ খেলে ৬০ রান ও এক উইকেট নেন সাকিব। তার পাশাপাশি ডেভিড মিলার, জেসন রায় ও অ্যাডাম জাম্পাকেও রাখেনি দলটি।

Shamol Bangla Ads

নতুন মৌসুমের জন্য তারা মাত্র ৩ জন বিদেশি খেলোয়াড়—আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্পেনসার জনসনকে ধরে রেখেছে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। যুক্তরাষ্টের মেজর লিগ ক্রিকেট ড্রাফট শুরু হবে ১৯ ফ্রেব্রুয়ারি।

রাজনৈতিক পট পরিবর্তনের সময় দেশের হয়ে শেষটা রাঙানোর সুযোগ পাননি সাকিব। একাধিক মামলা ও অর্থ জরিমানার কারণে দেশে থেকে দূরেই থাকতে হচ্ছে তাঁকে। ফলে প্রশ্ন উঠছে—সাকিব এখন কোথায়? সূত্র মতে, বোলিং অ্যাকশন পরীক্ষায় দুইবার ব্যর্থ হওয়ায় এক বছরের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাকিব। তাই আপাতত প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে দেখা যাচ্ছে না।

Shamol Bangla Ads

সাকিবের সঙ্গে টি-টেন লিগে কাজ করা ভিডিও বিশ্লেষক শেখ মহসিন জানিয়েছেন, ‘সাকিব এখন অবসর সময় কাটাচ্ছেন। আমার সঙ্গে শেষ আলাপে তিনি কোনো লিগে খেলার কথা বলেননি।’ ক্রিকেটের বাইরে এখন কখনো দুবাই, কখনো ইংল্যান্ডের বিভিন্ন শহরে বন্ধু ও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে সাকিবকে।

Need Ads
error: কপি হবে না!