ads

শনিবার , ১১ সেপ্টেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় এসেছে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

খবর টি পড়েছেন : ১৩৫
ঢাকায় এসেছে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা আরও ৫৪ লাখ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। টিকার চালান নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ১০ সেপ্টেম্বর শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার ওই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, টিকা নিয়ে ফ্লাইট শুক্রবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছায়।
এর আগে, শুক্রবার রাতে ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ারং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে জানান, সিনোফার্ম থেকে ক্রয় করা ৫৪ লাখ টিকা শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকায় পৌঁছাবে।
এদিকে, শুক্রবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের জানান, প্রতি সপ্তাহে আমরা ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার সিডিউল পেয়েছি। এভাবে চলতি মাসের চার সপ্তাহে চারটি টিকার চালান আসার কথা রয়েছে। প্রতি চালানে আসবে ৫০ লাখ ডোজ টিকা। আগামী নভেম্বর পর্যন্ত এটি চলমান থাকবে।

Shamol Bangla Ads

গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে আরও ১০ লাখ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। অর্থাৎ বাংলাদেশকে ২১ লাখ সিনোফার্মের টিকা উপহার দেয় চীন।
এছাড়া কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরও ৫৬ লাখ ডোজ সিনোফার্মের টিকা। আজকের চালান বাদে এখন পর্যন্ত চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কুমিল্লা-৭ উপনির্বাচন: নৌকার টিকিট পেলেন ডা. প্রাণ গোপাল পরবর্তী সংবাদ স্কুল-কলেজ খুলছে রবিবার, প্রতি বেঞ্চে বসবে একজন শিক্ষার্থী

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads