ads

বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শনে ড. ইউনূস

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ

বিদেশি গণমাধ্যমকর্মীদের নিয়ে ‘আয়নাঘর’ পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ১২ ফেব্রুয়ারি বুধবার সকালে পরিদর্শনে যান তারা। গণমাধ্যমে ওই তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন সদস্য।

Shamol Bangla Ads

তিনি জানান, এ নিয়ে দুপুর আড়াইটার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় দেশি-বিদেশি গণমাধ্যম কর্মীদের ‘আয়নাঘর’ পরিদর্শনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান, উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে, প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব ‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন। দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরা তার সঙ্গে থাকবেন।

Shamol Bangla Ads

এর আগে ১৯ জানুয়ারি প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গুম সংক্রান্ত তদন্ত কমিশন, প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে। সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয়। আর তখন বন্দীদের সেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা ‘আয়নাঘর’ নামে পরিচিত।

Need Ads
error: কপি হবে না!