ads

শনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পপির পাশে দাঁড়ালেন ওমর সানী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ২:৪৬ অপরাহ্ণ

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বেশ সমালোচনা করছেন। মূলত অভিনেত্রীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারভীন। এবার এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা ওমর সানী এক পোস্ট দিয়ে সাদিকা পারভিন পপির পাশে দাঁড়ালেন।

Shamol Bangla Ads

পপির এক ছবি পোস্ট করে ওমর সানী ক্যাপশনে লিখেছেন, ‘তোর প্রতি অনেক শ্রদ্ধা সম্মান, যোগাযোগ রাখিস না সেটা অন্য কথা কিন্তু আমাদের দোয়া তোর জন্য মাটি থেকে আকাশ অবধি, আল্লাহ তোকে ভালো রাখুক।’

সেই পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, ‘মানুষের বাহিরের হাসিখুশি চেহারার মধ্যে লুকিয়ে থাকে হাজারো কষ্ট। কেউ সহজেই প্রকাশ করে আর কেউ করে না। আরেকজনের ভাষ্য, ‘পরিবারের জন্য অনেক কিছু করেছে তিনি তবে পরিবার বিশ্বাসঘাতকতা করেছে।’

Shamol Bangla Ads

প্রসঙ্গত, মডেলিং থেকে চলচ্চিত্রে আসেন পপি। লাক্স আনন্দ বিচিত্রার সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিচিতি লাভ করেন পপি। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ ছায়াছবিতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন পপি।

Need Ads
error: কপি হবে না!