ads

সোমবার , ১৭ মার্চ ২০১৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০১৪ ৪:৫২ অপরাহ্ণ

bbbbসাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৪ তম জন্মদিবস ও জাতীয় শিশুদিবস উপলক্ষে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত¡র থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞার নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে সেখানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার একেএম ওয়াহিদুজ্জামান, নির্বাচন অফিসার তোজাম্মেল হক, মৎস্য অফিসার মনিরুজ্জামান, মেডিকেল অফিসার ডাঃ বিভাষ চন্দ্র মানী প্রমুখ। আলোচনা সভার শেষে উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠনের ছাত্রছাত্রীদের নিয়ে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

Need Ads
error: কপি হবে না!