ads

শনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫ | ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইজতেমার আখেরি মোনাজাত রবিবার সকাল ৯টায়

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২৫ ১:২৪ অপরাহ্ণ

তুরাগ নদের তীরে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. নাজমুল করিম খান। আজ রবিবার সকাল ১০টায় টঙ্গী ইজতেমা মাঠে জিএমপির পুলিশ কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। পুলিশ কমিশনার জানান, মোনাজাতের আগে ও পরে আব্দুল্লাপুর ভেগড়া বাইপাস ও দৌড়ব্রীজ এলাকায় যান চলাচল বন্ধ থাকবে।

Shamol Bangla Ads

তিনি বলেন, এ পর্যন্ত বিশ্ব ইজতেমায় কোন ঝুঁকি নেই। ইজতেমার আখেরি মোনাজাতকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমাণ সদস্যের পাশাপাশি ইজতেমা কর্তৃপক্ষের দশ হাজার স্বেচ্ছাসেবক কর্মরত আছেন। প্রত্যেকেই নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আমি আশা করছি বিশ্ব ইজতেমা সুন্দর শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। একইসঙ্গে যেকোনো গুজব প্রতিরোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী প্রকৌশলী মাহফুজ হান্নান বলেন, দুই পক্ষকে এক করতে বিশ্ব তাবলীগ জামাতের মুরুব্বীরা তিনটি শর্ত দিয়েছেন। মাওলানা সাদ সাহেব নেতৃত্ব থেকে বের হয়ে সূরার মাধ্যমে কাজ করলে এই বিরোধের অবসান ঘটতে পারে।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, তিন ধাপে অনুষ্ঠিত হবে এবারের বিশ্ব ইজতেমা। বাংলাদেশ তাবলীগ জামাত শুরায়ে নেজামের অধীনে আগামী ৩১ জানুয়ারি শুরু হয়ে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব-ইজতেমার প্রথম ধাপ। এরপর ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতে শেষ হবে। ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ২০২৫ সালের বিশ্ব ইজতেমা। পরে ১৮ ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝিয়ে দেবেন সাদ অনুসারীরা।

Need Ads
error: কপি হবে না!