ads

মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেশ দুঃসময়ে না, বিএনপিই দুঃসময়ে : কাদের

খবর টি পড়েছেন : ২৬৬
দেশ দুঃসময়ে না, বিএনপিই দুঃসময়ে : কাদের
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির রাজনীতির সমালোচনা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ দুঃসময় পার করছে না, দুঃসময় পার করছে বিএনপি। তিনি ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ আয়োজিত বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনাসভা ও বই বিতরণ অনুষ্ঠানে ওই কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

Shamol Bangla Ads

তিনি বলেন, বিএনপি নিজেদের রাজনৈতিক ইস্যু না পেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যু নিয়ে মাঠ গরমের ব্যর্থ চেষ্টা করছে। তারা মূলত সাম্প্রদায়িক চেতনা লালন করে। তাদের অপতৎপরতা সফল হবে না। শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সময়ের কষ্টিপাথরে পরীক্ষিত এক দূরদর্শী ও মানবিক নেতৃত্বের নাম শেখ হাসিনা। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার পথ অব্যাহত রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সব সদস্য সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় সম্পৃক্ত থাকবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার মেধা, সাহস ও সততার প্রতীক, সরকারপ্রধান হয়েও অতিসাধারণ জীবনযাপন শেখ হাসিনাকে করে তুলেছে অসাধারণ একজন। শেখ হাসিনা সরকারপ্রধান হয়েও সন্তানদের গড্ডালিকা প্রবাহে গা ভাসাতে দেননি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকারপ্রধানের সন্তান বলে তারা কোনো প্রশ্রয় পাননি, সৃষ্টি করেননি হাওয়া ভবন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুস সামাদ চৌধুরী এমপি, সদস্য সচিব কেএম শহিদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

Need Ads
পূর্ববর্তী সংবাদ যেখানে-সেখানে শিল্প কারখানা নয় : প্রধানমন্ত্রী পরবর্তী সংবাদ ঢাকায় নৌকার টিকিট পেলেন হাবিব, সিরাজগঞ্জে শাকিল

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads