ads

শুক্রবার , ২৪ জানুয়ারি ২০১৪ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আদমদীঘির নদীর পাড়ে পাইকর গাছের নিচে নবজাতক শিশু নিয়ে ঝুঁপড়িতে অসহায় মা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
জানুয়ারি ২৪, ২০১৪ ৮:০৮ অপরাহ্ণ

adamdighi-24-01-14আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি নশরতপুর ইউনিয়নের হলুদঘর গ্রামের পূর্ব মাঠে ইরামতি নদীর পশ্চিম পাড়ের উপর পাইকর গাছের নিচে সুশমা ওরফে মুন্নুজান (৩৮) নামের এক অর্ধ পাগল নারী তার সদ্য ভুমিষ্ঠ হওয়া শিশু পুত্র নিয়ে তীব্র শীতে একটি ঝুঁপড়িতে বসবাস করলেও তার কোন খবর কেউ রাখেনি। বর্তমানে  সদ্য ভুমিষ্ঠ হওয়া শিশুটির পিতৃপরিচয় কি তা নিয়ে এলাকায় চলছে নানা জল্পনা কল্পনা।
সরজমিনে ও এলাকাবাসির অভিযোগে জানানযায়, আদমদীঘির ধনতলা গ্রামের ওছমান গনির কন্যা সুশমা ওরফে মুন্নুজানের প্রায় ২০ বছর পূর্বে নওগাঁর দোগাছি গ্রামের মাওঃ আকতার হোসেনের সাথে বিয়ে হয়। সেখানে তার সন্তান রয়েছে। স্বামী দ্বিতীয় বিয়ে করার পর সুশমার উপড় নির্যাতন চলে ফলে ১২ বছর পূর্বে স্বামী সন্তান রেখে পিত্রালয় ধনতলা গ্রামে এসেও ভাইদের সাথে চলে বিরোধ। ফলে অর্ধ পাগলি সুশমা হলুদঘর গ্রামের পূর্ব পাশে ইরামতি খাড়ির পশ্চিম পাড়ে একপি পাইকর গাছের নীচে পলিথিন দিয়ে ঝুঁপতি তৈরী করে বসবাস করে। স্থানীয়রা জানান ওই ঝুঁপড়িতে এলাকার রাজু নামের এক যুবকের য়াতায়াত ছিল। দীর্ঘদিন বসবাস করার পর  গত ২৭ ডিসেম্বর সুশমা এক পুত্র সন্তান প্রস্রব করে। এরপর ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকার বিপুল উৎসুক নরনারী  পিতৃহীন নবজাতক শিশু ও শিশুটির মাকে দেখার জন্য ভীড় জমায়। গোপনে রাজু সহ এলাকার অনেক লোক তাকে খাবার দিয়ে যাচ্ছে বলে সুশমা জানায়। সারাদিন মানুষের কোলাহল থাকলেও গত ২৮ দিন যাবত রাতে শিশুকে নিয়ে ওই ঝুঁপড়িতে একাই থাকতে হচ্ছে সুশমাকে। এ ব্যাপারে পুলিশ ব্যবস্থা গ্রহন করছেন বলে থানার অফিসার ইনচার্জ জানান।

Need Ads
error: কপি হবে না!