ads

শুক্রবার , ১০ জানুয়ারি ২০২৫ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আজহারীর পরবর্তী মাহফিল ১১ জানুয়ারি সিলেটে

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১০, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

কক্সবাজার ও যশোরের পর এবার সিলেটে তাফসিরুল কোরআন মাহফিলে অংশ নিতে যাচ্ছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। ১১ জানুয়ারি শনিবার আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে সিলেটের এমসি কলেজ ময়দানে মাহফিলে যোগ দেবেন তিনি। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন আজহারী নিজেই।
মা-ছেলের আলিঙ্গন, ফেসবুক স্ট্যাটাসে যা বললেন আজহারী

Shamol Bangla Ads

জানা যায়, দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষদিনে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা পেশ করবেন ড. মিজানুর রহমান আজহারী। এই মাহফিলে কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে ধারণা আয়োজকদের।

আয়োজকরা জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ৫ লাখের বেশি মুসল্লির সমাগম হবে। তাদের নিরাপত্তা ও সুব্যবস্থার জন্য স্বেচ্ছাসেবক বাহিনী কাজ করবে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। বিদ্যুৎ বিভাগ ও সংশ্লিষ্ট যারাই আছেন তাদের সহযোগিতায় কাজ করা হচ্ছে। মাঠের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষের দিকে।

Need Ads
error: কপি হবে না!