ads

সোমবার , ১৯ আগস্ট ২০১৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে হত্যা-ডাকাতি মামলায় ২ যুবকের রিমান্ড

খবর টি পড়েছেন : ৪২৮
শেরপুরে হত্যা-ডাকাতি মামলায় ২ যুবকের রিমান্ড
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Followup-Logo2স্টাফ রিপোর্টার : শেরপুরের শ্রীবরদী উপজেলা সদরের চাঞ্চল্যকর হত্যা ও ডাকাতি মামলায় ২ যুবকের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ১৯ আগস্ট সোমবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট বুলবুল আহমেদ তদন্ত কর্মকর্তার ৭ দিনের আবেদনের প্রেক্ষিতে উভয় পক্ষের শুনানী শেষে প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরা হচ্ছে শ্রীবরদী পৌর শহরের পশ্চিম বাজার মহল্লার মৃত রহিমদ্দিনের ছেলে রুবেল ও কালু মিয়ার ছেলে শাহেব আলী। আদালতে আসামীপক্ষে এডভোকেট সিরাজুল ইসলাম ও এডভোকেট তরিকুল ইসলাম ভাসানী এবং রাষ্ট্রপক্ষে সিএসআই আব্দুল আজিজ শুনানীতে অংশ নেন। এ সময় রাষ্ট্রপক্ষকে সহায়তা করেন এপিপি এডভোকেট অরুণ কুমার সিংহ রায়।
উল্লেখ্য, ৬ আগস্ট মঙ্গলবার রাতে ব্যাংক থেকে ঋণ উত্তোলনের খবর পেয়ে একদল দুর্বৃত্ত মুখোশ পরে শ্রীবরদী পৌর শহরের পূর্বছনকান্দা মহল্লার মোস্তুফা রাইচ মিল মালিক নুদু মিয়ার বাড়িতে হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ সময় বাধার মুখে ডাকাতদল গৃহকর্তাসহ পরিবারের ৪ সদস্যকে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত করে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। ওই ঘটনায় পরদিন ডাকাতি ও জখমের অভিযোগে শ্রীবরদী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। অন্যদিকে চিকিৎসাধীন থাকাবস্থায় কয়েকদিন পর গৃহকর্ত্রী পাঙ্খা বেগম (৫০) মারা গেলে মামলাটি হত্যা ও ডাকাতি মামলায় রূপ নেয়। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে ৮ আগস্ট স্থানীয় ২ যুবককে গ্রেফতার করে পুলিশ। তাদের প্রথম দফায় রিমান্ডের আবেদনের প্রেক্ষিতে আদালত ৩ দিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়। ১৪ আগস্ট ওই জিজ্ঞাসাবাদ শেষে তদন্ত কর্মকর্তা শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ আলী শেখ নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য পুনরায় রিমান্ডের আবেদন জানায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে হত্যা মামলায় ১০ ব্যক্তি কারাগারে পরবর্তী সংবাদ শেরপুরে অগ্রনী ব্যাংকের শেরপুর-জামালপুর অঞ্চলের শাখা ব্যবস্থাপক সম্মেলন…