ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে কমিউটার ট্রেন লাইনচ্যুত

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ
ডিসেম্বর ১৫, ২০২৪ ৭:২৭ অপরাহ্ণ

জামালপুর থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশনের আউটার এলাকায় লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে দুই নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Shamol Bangla Ads

১৫ ডিসেম্বর রবিবার সকাল ৮টার দিকে ময়মনসিংহ রেলওয়ে জংশন আউটার এলাকায় ওই ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সকাল ৮টার দিকে ময়মনসিংহ জংশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে ট্রেনটি আউটার এলাকায় পৌঁছলে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে দুই নম্বর লাইনটি বন্ধ হয়ে যায়। তবে অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে।

Shamol Bangla Ads

তিনি আরও বলেন, উদ্ধার অভিযান চলছে, আশা করছি স্বল্প সময়ের মধ্য ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

Need Ads
error: কপি হবে না!