ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ

খবর টি পড়েছেন : ১৭১
শেরপুরে ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে শেরপুরের অসহায়, দরিদ্র ও দুস্থ ক্ষুদে খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং জেলা প্রশাসকের নিজস্ব অর্থায়নে ওইসব বাইসাইকেল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। ওইসময় তিনি বলেন, শেরপুর জেলায় এখন অনেক খেলোয়াড় বের হয়ে আসছে। বিশেষ করে নারী ক্রিকেট দলের অধিনায়ক জ্যোতি, ফুটবলার আতিক, কিরণ, অ্যাথলেট জহিরদের মতো খেলোয়াড়রা শেরপুরের নাম উজ্জ্বল করে তুলছে। তিনি বলেন, ক্ষুদে খেলোয়াড়েরা অনেক সময় দূর থেকে স্টেডিয়ামে এসে প্র্যাকটিস করে। তাদের যাতায়াত সুবিধার্থে বাইসাইকেল প্রদান করা হলো। যতদিন তারা প্র্যাকটিস করবে, ততদিন সাইকেলটি তাদের কাছে থাকবে। পরবর্তীতে প্র্যাকটিস শেষে সাইকেলটি ক্রীড়া সংস্থার কাছে ফেরত দেবে, যাতে অন্যজন সেটি ব্যবহার করতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি জান্নাতুল ফেরদৌস প্রিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম বিদ্যুৎ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সচিব মো. জিন্নত আলী।

Shamol Bangla Ads

এদিন ১৫ জন ছেলে খেলোয়াড় ও ১০ জন মেয়ে খেলোয়াড়ের মাঝে মোট ২৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়। বাইসাইকেল পেয়ে খুশি এসব ক্ষুদে খেলোয়াড়রাও। সদর উপজেলার তারাকান্দি এলাকার ক্রিকেট খেলোয়াড় রিপন মিয়া জানান, তাকে প্রতিদিন ১৫/১৬ কিলোমিটার দূর থেকে কষ্ট করে আসতে হয়। অনেক সময় গাড়ি পাওয়া যায় না। এখন সহজেই স্টেডিয়ামে আসতে পারব। গাড়ি ভাড়াও বেঁচে যাবে। শহরের নাগপাড়া মহল্লার ব্যাডমিন্টন খেলোয়াড় ঐশী বলেন, বাইসাইকেল পাওয়ায় এখন থেকে দ্রুততম সময়ে স্টেডিয়ামে আসতে পারব এবং বেশি সময় প্র্যাকটিস করতে পারব।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে দুই দল কিশোরের সংঘর্ষ : আহত ১০ পরবর্তী সংবাদ শেরপুরে জুয়েলার্স সমিতির নয়া কমিটি : ফের সভাপতি…