ads

রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফিটনেস পরীক্ষায় পাস করলে বিসিবির সবুজ সংকেত পাবেন সাকিব

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৪ ৭:১৯ অপরাহ্ণ

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে আয়োজিত হতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পাঁচ ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন টুর্নামেন্টের আয়োজন করেছে। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

Shamol Bangla Ads

বাংলাদেশ থেকে একটি দল এই লিগে খেললেও তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা।

তবে চোটের কারণে এই আসরে তার খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। অবশ্য এবার আশার কথা শোনা গেল সাকিবের সুপার লিগ খেলা নিয়ে। রবিবার মিরপুরে বল হাতে দেখা গেছে সাকিবকে। তার ইনজুরির কি অবস্থা জানতে সেটা যোগাযোগ করা হয় বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরির সঙ্গে।

Shamol Bangla Ads

দেবাশীষ বলেন, ‘আজ সাকিব বল করেছে। তবে শতভাগ দিয়ে নয়, ৮৫ ভাগ দিয়ে বল করেছে। কাল একটা ফিটনেস টেস্ট হবে এরপর পাস করলে আমরা ছাড়পত্র দিয়ে দিব। পরে বাকিটা বিসিবি দেখবে।’

গ্লোবাল সুপার লিগের জন্য ইতোমধ্যে ম্যাচ সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির।

Need Ads
error: কপি হবে না!