শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

জিয়া পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে ২৩ অক্টোবর বুধবার দিনব্যাপী উপজেলার জাঙ্গালিয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ করা হয়।
দিনব্যাপী ওই কার্যক্রমে জিয়া পরিষদ শেরপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি এম. রায়হানের সার্বিক তত্বাবধানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাহমুদুল কবির, সাধারণ সম্পাদক ডা. আব্দুল্লাহেল ওয়াসী খান জনি, কোষাধ্যক্ষ সোহেল ইমরুল কায়েস, ডা. আমিনুল ইসলাম প্রমুখ।




