ads

বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ৩

খোরশেদ আলম, ঝিনাইগাতী
অক্টোবর ২৪, ২০২৪ ৪:১৯ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ২৩ অক্টোবর বুধবার রাতে উপজেলা সদরের সিয়াম বাসকাউন্টার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া গ্রামের কালুগাজির ছেলে মিষ্টার আলী (২৯), বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া (২০) ও চাঁন মিয়ার ছেলে আয়নাল হক (২৫)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে মিস্টার আলী, বাদল ও আয়নাল ঢাকায় পাচারের উদ্দেশ্যে ব্যাগে মদের বোতল ভরে সিয়াম বাস কাউন্টারে টিকিট করতে যায়।

ওইসময় ব্যাগের ওজন দেখে স্থানীয়দের সন্দেহ হলে মাদক পাচারকারীরা দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে। খবর পেয়ে থানা পুলিশ ২৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ তাদের গ্রেফতার করে।

Shamol Bangla Ads

ঘটনার সত্যতা নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঝিনাইগাতী থানার এসআই আবু রায়হান বলেন, ওই ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!