ads

মঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় কিশোরের লাশ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, নকলা
অক্টোবর ২২, ২০২৪ ৩:৩৬ অপরাহ্ণ

শেরপুরের নকলায় বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় রিপন মিয়া (১৩) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। ২২ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। রিপন স্থানীয় তোতা মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, রিপন একসময় মাদ্রাসায় লেখাপড়া করত। ২১ অক্টোবর সোমবার রাতের খাবার খেয়ে রিপন নিজ বাড়িতে একটি শয়নগৃহের বারান্দায় ঘুমাতে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠতে দেরী দেখে পরিবারের লোকজন ঘরের দরজার ফাঁক দিয়ে রিপনকে টিনের চালের সাথে ঝুলতে দেখে। পরে বিষয়টি নকলা থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে রিপনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!