ads

বুধবার , ২৩ অক্টোবর ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ফেসবুকে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের মৃত্যুর খবর

খবর টি পড়েছেন : ৩৩৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতে বসবাসরত নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মৃত্যুর খবর ছড়িয়ে আছে ফেসবুকে । যে কারণে লেখিকার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টটি ‘রিমেম্বারিং’ করে দেয়া হয়েছে। এমন ‘রিমেম্বারিং’ দেখাচ্ছে ২১ অক্টোবর সোমবার থেকে তসলিমা নাসরিনের অ্যাকাউন্টটি । সাধারণত কোনো ফেসবুক প্রোফাইলে মৃত ব্যক্তিদের ক্ষেত্রেই শুধু রিমেম্বারিং লেখা হয়ে থাকে।

Shamol Bangla Ads

এবারই প্রথম নয় তসলিমা নাসরিনের আইডি ‘রিমেম্বারিং’ হওয়ার ঘটনা । ২০২২ সালেও একবার অ্যাকাউন্ট রিমেম্বারিং হয়েছিল তার। তবে ওইসময় এক্স এ পোস্ট করে তিনি জানিয়েছিলেন, জীবিত আছেন। কিন্তু এবার তেমন কোনো বার্তা এখনও দেননি লেখিকা।

লেখিকা তসলিমা নাসরিনের ফেসবুক আইডিতে ঢুকলে দেখা যাচ্ছে, ফেসবুক কর্তৃপক্ষ লিখেছে, আমরা আশা করি যারা তসলিমা নাসরিনকে ভালোবাসেন, তারা তাকে স্মরণ ও সম্মানিত করার জন্য তার প্রোফাইল পরিদর্শন করে সান্ত্বনা খুঁজে পাবেন।

Shamol Bangla Ads

এদিকে হঠাৎ এ রিমেম্বারিং শব্দে চিন্তায় পড়ে গেছেন নেটিজেনরা। কেননা কোনো ফেসবুক প্রোফাইল রিমেম্বারিং করতে হলে প্রথমে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হয়। এরপর এ আবেদনের ভিত্তিতে তথ্য যাচাই বাছাই করে ফেসবুক কর্তৃপক্ষ কোনো আইডি ‘রিমেম্বারিং’ করে।

তবে লেখিকার ঠিক কী হয়েছে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এখনও লেখিকার আইডিটি একটিভ রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী সংবাদ রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি : শফিকুল…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads